logo

তারেক রহমান

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে আমেরিকা

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে আমেরিকা

বার্তায় বলা হয়েছে, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”

১ দিন আগে

তারেকের জয় জনগণের আস্থার প্রতিফলন: নরেন্দ্র মোদি

তারেকের জয় জনগণের আস্থার প্রতিফলন: নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি বলেন, “বাংলাদেশের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের দিকে নেতৃত্ব দেওয়ায় আমি মি. তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।”

১ দিন আগে

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী পাকিস্তান।

১ দিন আগে

দুই–তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

দুই–তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটের বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৯টি আসনের মধ্যে এ পর্যন্ত ২০৭ আসন পেয়েছে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা।

১ দিন আগে

জামায়াতের ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারেক রহমান

জামায়াতের ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারেক রহমান

সাক্ষাৎকারে তারেক বলেন, “আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে সরকার গঠন করতে পারি? তাহলে বিরোধী দলে কারা থাকবে? তারা কতগুলো আসন পাবে তা আমি জানি না, তবে তারা যদি বিরোধী দলে থাকে, আমি আশা করি তারা একটি গঠনমূলক বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে।”

৭ দিন আগে

খালেদা জিয়ার আদর্শে ঢাকা-দিল্লি সম্পর্ক এগোবে: জয়শঙ্কর

খালেদা জিয়ার আদর্শে ঢাকা-দিল্লি সম্পর্ক এগোবে: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আশা প্রকাশ করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নে পথনির্দেশক হিসেবে কাজ করবে।

৩১ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে শেষ বিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে শেষ বিদায়

স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ বুধবার বিকেল সাড়ে চারটার পরে রাজধানীর জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় খালেদা জিয়াকে।

৩১ ডিসেম্বর ২০২৫

ঢাকায় তারেক রহমান

ঢাকায় তারেক রহমান

সপরিবারের ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইনসের নিয়মিত ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

২৫ ডিসেম্বর ২০২৫

দেশের মাটিতে তারেক রহমান

দেশের মাটিতে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইনসের নিয়মিত ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার ৯টা ৫৭ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

২৫ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান

বাংলাদেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান

বাংলাদেশ যেন কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৮ আগস্ট ২০২৫

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

প্রবাসীদের অবদানের কথা স্মরণ করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে মালয়েশিয়া প্রবাসীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি লন্ডনে এক বক্তব্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে প্রবাসীদের সক্রিয় ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে প্রবাসীদের ভূয়সী প্রশংসা করায় মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিরা এক অনুষ্ঠান আয়োজন করে তাঁকে ধন্যবাদ জানিয়েছে।

১৫ আগস্ট ২০২৫

ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন: নজরুল ইসলাম খান

ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন: নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন বাকশালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান। সামরিক স্বৈরশাসনের গোরস্তানে গণতন্ত্র এনেছিলেন খালেদা জিয়া। আর ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন।

১৫ আগস্ট ২০২৫

নির্বাচনে বিএনপি জয়ী হলে মিলে-মিশে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

নির্বাচনে বিএনপি জয়ী হলে মিলে-মিশে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবাইকে নিয়ে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৩ আগস্ট ২০২৫

তারেক রহমানই হবেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

তারেক রহমানই হবেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

০৯ আগস্ট ২০২৫

‘বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী’

‘বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

০৭ আগস্ট ২০২৫

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ অভিযুক্তদের খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ অভিযুক্তদের খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্য অভিযুক্তের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ আগস্ট ধার্য করা হয়েছে।

০১ আগস্ট ২০২৫

সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান

সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান

শত শহীদের রক্তের বিনিময়ে বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের যেকোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রে উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলে দিতে পারে।

৩১ জুলাই ২০২৫

সুকৌশলে নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করা হচ্ছে: তারেক রহমান

সুকৌশলে নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করা হচ্ছে: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা নিজেদের ফায়দা হাসিল করতে চায়, তারাই জাতীয় নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২১ জুলাই ২০২৫

জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন যে অপপ্রচার চলছে, তার পেছনে একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে।

১৩ জুলাই ২০২৫

অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের

অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের

অন্তর্বর্তী সরকার অন্যায়কারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কি না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বিভিন্নভাবে ‘মব’ (দলবদ্ধ সহিংসতা) সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।

১২ জুলাই ২০২৫